সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাতের আঁধারে ব্যানার অপসারণ: সরিষাবাড়ীতে গণঅধিকার পরিষদের নিন্দা ও প্রতিবাদ

Reporter Name / ১০২ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৩:৪৮ পূর্বাহ্ন

লিমন মিয়া, সরিষাবাড়ী প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারকান্দি গেটপারসহ বিভিন্ন স্থানে গণঅধিকার পরিষদের ব্যানার রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা অপসারণ করেছে। ঘটনাটি ঘটে গত ৯ অক্টোবর বৃহস্পতিবার রাতে। এ ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সরিষাবাড়ী উপজেলা গণঅধিকার পরিষদ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কেউ যদি এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ডে জড়িত থাকে, তা গণতন্ত্র ও মুক্ত চিন্তার পরিপন্থী। গণঅধিকার পরিষদ মনে করে, রাজনীতি হওয়া উচিত আদর্শ, নীতি ও কর্মের মাধ্যমে—ভয় দেখানো বা অন্যের প্রচারণা বাধাগ্রস্ত করে নয়।

উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ও সংসদ সদস্য পদপ্রার্থী আল আমিন মিলু বলেন, “ব্যানার-পোস্টার সরিয়ে জনগণের ভালোবাসা বা সমর্থন বন্ধ করা যায় না। আমরা ন্যায়, আদর্শ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করি—কোনো প্রকার ভয়ভীতিতে পিছপা হব না।”

এ ঘটনায় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের অগণতান্ত্রিক কর্মকাণ্ড রোধে কার্যকর ব্যবস্থা নিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST