শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

র‍্যাবের অভিযানে টঙ্গীর চিহ্নিত অপরাধী ইমরান আটক

Reporter Name / ১৭৩ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৯:২৮ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের টঙ্গীতে অস্ত্রের মুখে সংঘটিত এক ডাকাতির ঘটনায় মূল অভিযুক্ত ইমরানকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১), উত্তরা।

গ্রেপ্তারকৃত ইমরান স্থানীয়ভাবে ‘কলা ইমরান’ নামে পরিচিত। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গীর দত্তপাড়া হিমারদিঘী এলাকায় তার বেড়ে ওঠা। এলাকাবাসীর দাবি, ইমরান একজন চিহ্নিত অপরাধী এবং অতীতে একাধিক গুরুতর অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিল। একসময় সে ‘ক্রস লিস্টেড’ আসামি হিসেবেও পরিচিত ছিল। তার নাম শুনলেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ত বলে জানান স্থানীয়রা।
সাম্প্রতিক ঘটনায় অস্ত্রের মুখে একটি দোকান থেকে মালামাল লুট করা হয়। ওই ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে ইমরানের নাম সামনে আসে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাব-১ তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে ইমরানের ভয়ে তারা আতঙ্কিত ছিলেন। তারা আশা করছেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখা যায়।

সচেতন মহল মনে করছে, অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা জরুরি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST