মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাংবাদিক এরশাদের ফেইসবুক পোস্টে ফেরত এলো হতদরিদ্র চালকের টমটম

Reporter Name / ১৪৫ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৯ অপরাহ্ন

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ

‎মাধবপুরে এক হতদরিদ্র টমটম চালকের চুরি হওয়া গাড়ি অবশেষে উদ্ধার হয়েছে স্থানীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভাইস-চেয়ারম্যান মোঃ এরশাদ আলীর ফেসবুক পোস্টের মাধ্যমে।

‎গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলারুশ থেকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে স্থানীয় মনতলা বাজার থেকে চুরি হওয়া গাড়ির সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন তিনি। সেখানে চোরের ছবি স্পষ্ট দেখা যায়। পোস্টে চোরকে শনাক্ত করতে এবং গাড়ির সন্ধান দিতে আহ্বান জানানো হলে মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়।

‎পরদিন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মাধবপুরের জগদীশপুর ইউনিয়নে এলাকাবাসী গাড়িটি আটকে রেখে ইউনিয়ন অফিসে জমা দেন। যদিও গাড়িটির ব্যাটারি পাওয়া যায়নি। চোর তখন পালিয়ে যায়।

‎টমটমের মালিক মিজান মিয়া, যার বাড়ি স্থানীয় কোটানিয়া গ্রামে, তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন—
‎“স্বপ্নেও ভাবিনি গাড়ি ফিরে পাব। থানায় গিয়ে জিডি করেছিলাম, কিন্তু এরশাদ ভাইয়ের ফেসবুক পোস্টের কারণে গাড়ি ফিরে পেলাম। আমরা ভীষণ খুশি।
‎বেলারুশে রাজনৈতিক মামলার কারণে নির্বাসিত সাংবাদিক নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও দৈনিক সংবাদ প্রতিনিধি এরশাদ আলী মেসেঞ্জারে প্রতিক্রিয়ায় জানান—
‎“আমার ফেসবুক পোস্টে দেয়া ছবির সূত্রেই গাড়িটি উদ্ধার হয়েছে জেনে আমি আনন্দিত। মাধবপুরে চুরি-ছিনতাই দমন হোক, আইন-শৃঙ্খলা সুন্দর থাকুক—এটাই আমার কামনা।”
‎এদিকে টমটম চালকের পরিবার জানায়, গাড়ি ফেরত না পেলে কিস্তির চাপে তাদের অবস্থা চরম দুর্বিষহ হয়ে উঠত। এজন্য তারা এরশাদ আলীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

‎মাধবপুর থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন—
‎“গাড়ি উদ্ধার হওয়া আনন্দের খবর। গাড়ির চোরকে শনাক্ত করতেও আমরা চেষ্টা চালাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST