সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

হত্যা মামলায় কারাগারে সেলিনা হায়াৎ আইভী 

Reporter Name / ১৫০ Time View
Update : শুক্রবার, ৯ মে, ২০২৫, ১:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে হত্যা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পরবর্তী শুনানি আগামী ২৬ মে।

আজ (৯ মে) ভোরে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় সিটির সাবেক মেয়র ডা. আইভীকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাসহ একাধিক মামলার মধ্যে একটিতে তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। নগরীর দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে সকাল পৌনে ছয়টায় দিকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে রাত সাড়ে ১১ টা থেকে সাবেক এই মেয়রের বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ। খবর পেয়ে বাড়ির বাইরে অবস্থান নেয় এলাকাবাসী। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভসহ বাড়ির চারপাশ ঘিরে রাখেন তারা।
স্থানীয়রা জানায়, এসময় আশপাশের মসজিদে পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে শতশত মানুষ কয়েকটি জায়গায় ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে।

এদিকে, গ্রেপ্তারের সময় সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পুলিশ গ্রেফতারি পরোয়ানা না দেখিয়ে তাকে ধরে নিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি করপোরেশনের মেয়র পদ বিলুপ্ত করার পর থেকেই বাড়িতে অবস্থান করছিলেন সেলিনা হায়াৎ আইভী।
সাবেক এই মেয়রের গ্রেফতারের বিষয়ে পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে হত্যা ও হত্যার চেষ্টাসহ পাঁচটি মামলায় আসামি করা হয়েছে সেলিনা হায়াৎ আইভীকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST