বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

হ‌বিগ‌ঞ্জে বিশ্বকাপের খেলা দেখতে বসা নি‌য়ে সংঘর্ষ, আহত অন্তত ১০

Reporter Name / ৭১ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬, ১১:১১ অপরাহ্ন

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ

‎হবিগঞ্জ সদর উপজেলার উচাইল স্কুলবাড়ি মাঠে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচ বড় পর্দায় (প্রজেক্টরের মাধ্যমে) উপভোগ করতে গিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

‎আজ রোববার (২৮ জুন) দুপুর আড়াইটার দি‌কেএ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দেখার জন্য স্থানীয়ভাবে স্কুলবাড়ি মাঠে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়। খেলা চলাকালে দুই শিশুর চেয়ারে বসাকে কেন্দ্র করে বড়বাড়ি ও স্কুলবাড়ি এলাকার দুই ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন এতে জড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।

‎খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হলেও কারও আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

‎হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই শিশুর চেয়ারে বসা নিয়ে সৃষ্ট বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST