সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে কাপাসিয়ায় বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ৫৩৪ Time View
Update : শুক্রবার, ৯ মে, ২০২৫, ৯:৩৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় গণহত্যাকারী আওয়ামীলীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ৯ মে শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সর্বস্তুরের জনগণ ও ছাত্র জনতার ব্যানারে আয়োজিত এ সমাবেশে এনসিপি ,জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।

জানা যায়, শুক্রবার আসরের নামাজ শেষে উপজেলা সদরের মডেল মসজিদ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিলটি বাস টার্মিনাল এলাকায় তাজউদ্দীন আহমদ চত্বর হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির গাজীপুর জেলার যুগ্ম সদস্য সচিব রাশেদ ইসলাম রবি’র সভাপতিত্বে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা কমিটির সদস্য ইমরান হোসেনের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন হাফেজ আজিজুল ইসলাম তুষার, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি মুফতি সাইফুল ইসলাম, খেলাফত মজলিসের সভাপতি মুফতি ইলিয়াস হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবুল ফাত্তাহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অনতি বিলম্বে আওয়ামীলীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST