রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

উলিপুরে বাংলা শুভ নববর্ষ ১৪৩২, উপলক্ষে প্রস্তুতি সভা

Reporter Name / ৫১৮ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৭:০৪ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির এক অনন্য উৎসব, যা ধর্ম, জাতি ও বর্ণ নির্বিশেষে সবাইকে একত্র করে। এটি শুধু একটি উৎসবই নয়, বরং বাঙালি জাতির ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হিসেবে গণ্য হয়। বাংলা ১৪৩২ সনকে বরণ করে নিতে এবং দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৯ এপ্রিল সকাল ১১ ঘটিকায় উপজেলার অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা’র সভাপতিত্বে  বক্তব্য রাখেন উলিপুর থানা পুলিশ অফিসার ইনচার্জ  (ওসি) মোঃ জিল্লুর রহমান, হাফেজ মোঃ রহুল আমিন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের বিভিন্ন ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, প্রাচীনকাল থেকেই বাঙালিরা পহেলা বৈশাখ উদযাপন করে আসছে। স্বাধীনতার পর এই দিনটি জাতীয় উৎসবে পরিণত হয়। দিনটি উপলক্ষে বিভিন্ন আয়োজনের মাধ্যমে বাঙালিরা তাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানায়। সভায় আগত অতিথিবৃন্দ নববর্ষ উদযাপনকে ঘিরে নিরাপত্তা, অনুষ্ঠান ব্যবস্থাপনা, জনসচেতনতা ও সাংস্কৃতিক পরিবেশনা সংক্রান্ত বিভিন্ন মতামত তুলে ধরেন এবং সেগুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সবার মতামতের ভিত্তিতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পহেলা বৈশাখ উদযাপনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST