মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

উলিপুরে সন্ত্রাসবিরোধী আইনে বিএনপির সাবেক নেতা আলমগীর বসুনিয়া গ্রেফতার

Reporter Name / ১৫৪ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫, ৮:৫০ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে আলমগীর বসুনিয়া (৫৮) নামের বিএনপির এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) দুপুরে তাকে কুড়িগ্রাম জেলা হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থেতরাই ইউনিয়নের থেতরাই বাজার এলাকা থেকে আলমগীর বসুনিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

সূত্রে জানা গেছে, আলমগীর বসুনিয়া থেতরাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী শেখ আব্দুল জলিলের পক্ষে নৌকা প্রতীকের প্রচারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরবর্তীতে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবার নৌকা প্রতীকের প্রচার ও ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করতেও দেখা যায় তাকে।

এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। চলতি বছরের ২৬ মে থেতরাই ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হলে, তাতে আলমগীর বসুনিয়াকে সদস্য সচিব করা হয়। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তার আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের ভিডিও ভাইরাল হলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে ১ জুন উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা স্বাক্ষরিত এক পত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আলমগীর বসুনিয়াকে সদস্য সচিব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, “আলমগীর বসুনিয়ার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

স্থানীয় রাজনৈতিক মহলে ঘটনাটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের কারও মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST