শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কমলনগরে সৈয়দ নগর স্টার ক্লাবের ব্যাড মিন্টন টুর্নামেন্ট পুরস্কার বিতরণ

Reporter Name / ২২৫ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৩:৫৯ অপরাহ্ন

মোঃ নুর হোসেন(লক্ষ্মীপুর) সংবাদদাতাঃ

লক্ষ্মীপুরের কমলনগরে সৈয়দ নগর স্টার ক্লাবের আয়োজনে ওয়ান নাইট ব্যাড মিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।উপজেলার হাজিরহাট ইউনিয়নে সৈয়দ নগরে ২ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যা ৬টায় উদ্বোধন হয়ে রাত ১০ টায় ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মো. ফয়েজ মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু।

টুর্নামেন্টে ১৬ দলের অংশগ্রহণে প্রত্যেক পর্বে নকআউট শেষে ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন শুভ-সামী বনাম রোলেক্স ক্লাব। এতে শুভ-সামী জয় লাভ করে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুই দলকেই নগদ প্রাইস বান্ডেল তুলে দেন প্রধান ও বিশেষ অতিথি বৃন্দ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা সহকারি শিক্ষক সমিতির সভাপতি মো. মাকছুদুর রহমান, প্রেসক্লাব সহসভাপতি এআই তারেক, হাই কেয়ার ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মো. জামাল উদ্দিন, সৈয়দ নগর স্টার ক্লাবের বিভিন্ন পদে দায়িত্বশীল ও স্থানীয় যুবসমাজ।

প্রধান অতিথির বক্তব্যে ইউছুফ আলী মিঠু বলেন, সমাজে এসব খেলাধুলার আয়োজন চলমান থাকলে শিক্ষার্থী ও যুব সমাজ মাদকসহ অসামাজিক কার্যকলাপ থেকে দুরে থাকবে। সকল অভিভাবকদের উদ্দেশ্য বলেন, আপনার শিশুকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার উৎসাহিত করবেন। এতে শরীর মন দুইটায় সুস্থ থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST