মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কর্ণফুলী নদী রক্ষার্থে পরিবেশ উন্নয়ন সংস্থা এ্যাড ভিশনের পরিবেশ ও জলবায়ু বিষয়ক অনুষ্ঠান

Reporter Name / ৭৩১ Time View
Update : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ১:২০ অপরাহ্ন

স ম জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, চট্টগ্রামঃ

গতকাল ১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেল তিনটায় কর্ণফুল নদীর তীরে জাহাজের উপরে কর্ণফুলী নদীকে স্বচ্ছ দূষণমুক্ত রাখতে পরিবেশ উন্নয়ন সংস্থা এ্যাড ভিশন বাংলাদেশ আয়োজিত পরিবেশ ও জলবায়ু বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ক্যাপ্টেন মহসিন আলম।

আলোচনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও প্রতিষ্ঠাতা, সংগীত শিল্পী মাসুদ রানা, বিশিষ্ট সংগঠক কামরুল ইসলাম, সংগঠনের যুগ্ম মহাসচিব মো: তাসলিম হাসান হৃদয়, চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক কালিম শেখ। এসময় আরো উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মো : ইফতিকার, ক্যাপ্টেন রিয়াজুল ইসলাম, ক্যাপ্টেন মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার মানিক , ক্যাপ্টেন জুবাইর মাহমুদ।

সভায় বক্তারা বলেন, বর্তমান যে হারে কর্ণফুলী নদী দূষণ হচ্ছে আগামীতে নিঃসন্দেহে হুমকির মুখে পড়বে। নদী দূষণ রোধ করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জেলা প্রশাসক ও চট্টগ্রাম বন্দরের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। নদী বাঁচান দেশ বাঁচান কর্ণফুলী নদী এদেশের প্রাণ এই স্লোগানকে সামনে রেখে আমাদের পথ চলা। নদীর দুই কূল হতে যে হারে আবর্জনা, প্লাস্টিক ও পলিথিন নদীতে প্রবেশ করছে সেটা শীঘ্রই বন্ধ করতে হবে । এই কর্ণফুলী নদী এই দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেটা আমাদের মাথায় রাখা উচিত। নদীর দু কূলকে দখলমুক্ত করতে হবে। নদী বাঁচলে দেশ বাঁচবে মানুষ বাঁচবে জীব বৈচিত্র বাঁচবে। পরিবেশ উন্নয়ন সংস্থা এ্যাড ভিশনের জোর দাবি নিয়ে ব্যতিক্রমধর্মী নদী রক্ষার এ অনুষ্ঠানের আয়োজন করে। তারা আরও বলেন, এখন আর চুপ থাকার সময় নেই। দেশের স্বার্থে জাতির স্বার্থে পরিবেশ রক্ষা করতে হবে। বৃক্ষ ও পাহাড় নিধন বন্ধ করতে হবে। শব্দ দূষণ ও নদী দূষণ বন্ধ করতে হবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। ক্ষতিকর প্লাস্টিক ও ফলিতিন উৎপাদন ও ব্যবহার বন্ধ করতে হবে । বিষাক্ত গ্যাস ধোঁয়া বন্ধ করতে হবে। তারা আরও বলেন, আসুন স্বেচ্ছায় সেবা দান করি সকলে মিলে দূষণমুক্ত পরিবেশ গড়ি ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST