সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে উপজেলা প্রশাসনের সহায়তা প্রদান

Reporter Name / ৮৩ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া সদরে অবস্থিত কাপাসিয়া কেন্দ্রীয় বাজারের মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ১২ জুলাই রোববার ভোরে অগ্নিকান্ডের খবর পেয়ে কাপাসিয়ায় যোগদানকৃত নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের শুকনো খাবারসহ ১০ কেজি চাল, ডাল, চিনি, তেল ও মসলা দেওয়া হয়। এছাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৫ জন ব্যবসায়ীকে তাৎক্ষণিক ভাবে পুনর্বাসনের জন্য ১০ বান্ডিল ঢেউটিন এবং নগদ ৩০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

ত্রাণ বিতরণকালে নবাগত ইউএনও হাফিজুল হক বলেন, “এই আকস্মিক দুর্ঘটনায় ব্যবসায়ীদের যে বিশাল ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। উপজেলা প্রশাসন শুরু থেকেই আপনাদের পাশে আছে এবং যেকোনো সংকটে সবসময় পাশে থাকবে। পরবর্তীতে আরও সরকারি বরাদ্দ আসলে তা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।”

পরিদর্শনের সময় অন্যান্যের মাঝে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজগর হোসেন খান এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত “কাপাসিয়া কেন্দ্রীয় বাজারে” ১২ জুলাই রোববার ভোর প্রায় ৪টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতের পর মুহূর্তেই তা বাজারের মসজিদ সংলগ্ন কাপড়ের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। ফলে মূহুর্তের মধ্যে ৯টি দোকান এবং একটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের নগদ টাকা সহ সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST