বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় অতি বর্ষণে জমে থাকা পানিতে প্রাণ গেল শিশু সাইফার

Reporter Name / ৫৭ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে বাড়ির পাশে নিচু জায়গায় জমে থাকা পানিতে পড়ে সাইফা নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৩ জুন মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর খামের (ভুপির টেক) এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

বুধবার (২৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. যুবায়ের। নিহত শিশু সাইফা ওই এলাকার বাসিন্দা নাইম ও ফাতেমা দম্পতির কন্যাসন্তান।

স্বজনরা জানান, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশেই অন্য শিশুদের সঙ্গে খেলছিল সাইফা। কয়েক দিনের টানা বৃষ্টিতে আশপাশের বিভিন্ন নিচু স্থানে পানি জমে ছিল। খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে জমে থাকা পানিতে পড়ে তলিয়ে যায়। কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে জমে থাকা পানির মধ্য থেকে সাইফাকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে শিশুটির শরীরের প্রাণের কোনো স্পন্দন ছিল না। তাকে মৃত অবস্থায় দেখে স্বজনদের কান্নায় পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে শিশুটির শরীরে কোনো ধরনের দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. যুবায়ের বলেন, ‘সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে সৃষ্ট জমে থাকা পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST