শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিশাল আনন্দ শোভাযাত্রা

Reporter Name / ১৬৯ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ২:০২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়ায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ৫ আগস্ট মঙ্গলবার দুপুরে ‘ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সামনে বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সমাবেশে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ বক্তব্য রাখেন। উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সিনিয়র সদস্য মমতাজ উদ্দিন রেনু, আব্দুল করিম বেপারী, খলিলুর রহমান, আফজাল হোসাইন, আজগর হোসেন খান, এফ এম কামাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মতিউর রহমান মতি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা সিদ্দিক হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি শাহনাজ পারভীন শিখা, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা প্রমুখ।
এছাড়া উপজেলার ১১টি ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। স্মরণকালের সবচেয়ে বড় উপস্থিতি এক পর্যায়ে বিশাল জনসভায় পরিনত হয়। এসময় বক্তারা বলেন, বিএনপির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে লাভ নেই। দীর্ঘদিন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিএনপি দেশব্যাপী ঐক্যবদ্ধ ভাবে নিরবিচ্ছিন্ন আন্দোলন করেছে। স্বাধীনতা সংগ্রামে একাত্তরে যারা এদেশের মা-বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছেন, তারা আজ বড়গলায় কথা বলে। সমবেত সবাইকে এদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান। এদেশের মানুষ তাদের পছন্দের দলের প্রার্থীদের ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা শীঘ্রই সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান।
এর আগে সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সদরে এক শোভাযাত্রা বের করে। সদর রোড প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এক সমাবেশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST