সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় খিরাটি মাদরাসার পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ১৭১ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:১৩ অপরাহ্ন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া “জামিয়া রশীদিয়া আশরাফিয়া খিরাটি” মাদরাসার পুকুরে ডুবে আব্দুল্লাহ আল সাজীম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ২৭ এপ্রিল সোমবার ভোরে ক্যাম্পাসে আম কুড়াতে গিয়ে পা পিছলে পড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামে অবস্থিত ওই মাদরাসার চতুর্থ শ্রেণি ও কিতাবখানার শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাজীম (১৪) অন্যান্য সহপাঠীদের সাথে ফজরের নামাজ পড়ে। এক পর্যায়ে সে পুকুর পাড়ে আম কুড়াতে গিয়ে পা পিছলে পড়ে যায়। মক্তবে অনুপস্থিত থাকায় শিক্ষকরা খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন। ওই সময় তার মাথায় পাগড়ি পরা, হাতে ছাতা এবং পাশেই তার সেন্ডেল পড়ে ছিলো।
চতুর্থ শ্রেণি শেষে সে কিতাবখানায় অধ্যয়নরত ছিল। সে নরসিংদী জেলা সদরের ঘোড়াদিয়া এলাকার কুয়েত প্রবাসী আব্দুর রহমান খোকনের পুত্র। তার নানা মোঃ নুরুল ইসলামের বাড়ি মনোহরদীর চন্দন বাড়ি এলাকায়।
স্বজনরা জানান, মৃত আব্দুল্লাহ আল সাজীম সাঁতার জানতো না।
মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সবুর জানান, চতুর্থ শ্রেণি শেষে কিতাবখানায় পড়ুয়া ছাত্র অন্যান্যদের সাথে ফজরের নামাজ পড়েছে‌। পরে একা একাই পুকুর পাড়ে আম কুঁড়াতে যায়। আমাদের জানামতে সে সাঁতার জানতো না। অসাবধানতাবশত সে পা পিছলে পানি পড়ে ডুবে যায়। ঘটনাটি একটি দুর্ঘটনা। কর্তৃপক্ষ প্রত্যেকটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে সবসময়ই সচেষ্ট।

থানা পুলিশ জানায়, মাদরাসার পুকুরে পড়ে শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাজীমের মৃত্যুর খবর পেয়ে মনোহরদী তার নানার বাড়িতে গিয়ে তারা মরদেহ সনাক্ত করেন। স্বজনদের ইচ্ছা এবং দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের সিদ্ধান্ত হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি নেই মর্মে পিতা-মাতা থানা পুলিশের নিকট লিখিত জবানবন্দি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST