শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় গার্লস গাইডের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ১৯৮ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ৫:০৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া ( গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় ‘উপজেলা গার্লস গাইডের’ উদ্যোগে শতাধিক হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গার্লস গাইডের আঞ্চলিক কমিশনার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আঞ্জুমান আরা।
আয়োজিত অনুষ্ঠানে গার্লস গাইডের প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম সভাপতিত্ব করেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল আরিফ সরকার, ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক শিউলি আক্তার, জেলা কমিশনার ও রানী বিলাস মনি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জোবেদা আখতার, গার্লস গাইডের কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিস হাবিব, রওশন আক্তার হায়দার, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা কমিশনার ও কামড়া মাশক ফাজিল মাদ্রাসার শিক্ষক এস এম তাসলিমা নাসরিন, জেলা কমিটির সদস্য ও গাজীপুর মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ফারহানা ফেরদৌস, জেলা কমিটির সদস্য নূরুন্নাহার, সুফিয়া সুলতানা, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক প্রমুখ।

প্রধান অতিথি হিসাবে গার্লস গাইডের আঞ্চলিক কমিশনার বলেন, গার্লস গাইডের মৌলিক নীতি হলো যা একজন গাইডকে সৎ, বিশ্বস্ত, বিনয়ী, দায়িত্বশীল এবং অন্যের সহায়ক হতে শেখায়। এরমধ্যে রয়েছে শ্রষ্টা ও দেশের প্রতি কর্তব্য পালন, সদা প্রস্তুত থাকা, জীবের বন্ধু হওয়া এবং হাসিমুখে প্রতিকুলতা মোকাবেলা করা, যা তাদের প্রতিজ্ঞা ও মূলমন্ত্রের অংশ। এই নিয়মগুলো গাইডকে আত্মমর্যাদাশীল হতে, অপরকে সাহায্য করতে এবং বিশ্বকে আরো ভালো জায়গা হিসাবে গড়ে তোলতে উদ্বুদ্ধ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST