এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নে অসচ্ছল পরিবারের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন ঘাগটিয়া চালা ফ্রেন্ডস সোসাইটি। সংগঠনটির উদ্যোগে বুধবার (১৮ মার্চ) স্থানীয় ১৩৭টি দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং পরিচালনা কমিটি ও সকল সদস্যগণের সার্বিক ব্যবস্থাপনায় দেশি ও প্রবাসীদের সহযোগিতায় এসব ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় ওবায়দুল্লাহ, আশিক মিয়া, সেলিম মিয়া, কাশেম, জুয়েল মির্জা, মামুন, আল-ফাহাদ সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উপকারভোগীরাও সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ—এই বার্তা নিয়েই ঘাগটিয়া চালা ফ্রেন্ডস সোসাইটি সমাজে মানবিকতার আলো ছড়িয়ে যেতে কাজ করে যাচ্ছে।