সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় জাতীয় কবি কাজী নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

Reporter Name / ১০৭ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৪:২৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় ”নজরুল বর্ষ ২০২৬-২৭” উপলক্ষ্যে সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -৪, কাপাসিয়া আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী।

উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক, হরিমঞ্জুরী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন প্রমুখ।

জাতীয় পর্যায়ে নজরুল চর্চা ও সংরক্ষণ, ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, ছাত্র-ছাত্রীদের মাঝে সৃজনশীল বিকাশ ও প্রতিভা অন্বেষণ, জাতীয় পর্যায়ে একতা ও সম্প্রীতি জোরদার করার উপর গুরুত্ব দিয়ে নজরুল বর্ষ পালিত হচ্ছে।

প্রধান অতিথির উদ্বোধনীর পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলের কবিতা পাঠ ও চল্ চল্ চল্, দুর্গম গিরি কান্তার মরু ও একি অপরুপ রূপে মা তোমার, গানগুলো পরিবেশন করা হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৫ মে ২০২৬ থেকে আগামী ২৫ মে ২০২৭ সাল পর্যন্ত সময়কালকে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট ক্যালেন্ডার ও নির্দেশনা অনুযায়ী বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি ও অগ্রগতি প্রতিবেদন প্রেরণের কার্যক্রম চলছে। প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রমের জন্য প্রকাশিত সূচি অনুযায়ী ৩১ আগস্ট থেকে ৩১ অক্টোবরের মধ্যে প্রতিযোগিতা সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানীয় উপজেলা পর্যায়ে নজরুলের সৃষ্টি ও আদর্শ তুলে ধরতে সংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST