বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রাণীশংকৈলে কেন্দ্রীয় হাইস্কুলের প্রধান শিক্ষকের বিদায় Logo পঞ্চগড়ে খাল থেকে নিখোঁজ রেজাউল করিম মরদেহ উদ্ধার Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন Logo যশোরের শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক-১ Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ ২০২৬ উদযাপিত

Reporter Name / ৬১ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২:৩৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে “জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬” উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ৬ জুলাই সোমবার সকালে আলোচনা সভা, শোভাযাত্রা, ঋণ বিতরণ, বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়।

”উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিবসটি উদযাপনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম । অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর -৪, কাপাসিয়া আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং পরিচালনা করেন বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মোঃ মফিজ উদ্দিন, গাজীপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সমবায়ী কাজী আফতাব উদ্দিন, সমিতির সহ-সভাপতি জহিরুল ইসলাম ফকির প্রমুখ। অনুষ্ঠানে নিয়মিত একজন সমবায়ী ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজ উদ্দিনকে ২ লাখ টাকা ঋণ বিতরণের মধ্য দিয়ে ঋণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে সমবায়ীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী।

উল্লেখ্য, দেশের গ্রামীণ অর্থনীতি, দারিদ্র্য বিমোচন এবং সামগ্রিক পল্লী উন্নয়নে বিআরডিবির অবদান ও তাৎপর্য তুলে ধরতে সরকার এই দিবসটি পালন করছেন। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ৫ টাকা মূল্যমানের ডাটাকার্ড এবং একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST