সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় জামায়াতের এমপি সালাউদ্দিন আইউবীর ২০টি অস্বচ্ছল পরিবারে সেলাই মেশিন ও উপকরণ বিতরণ

Reporter Name / ১৩২ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবীর উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যবস্থাপনায় কাপাসিয়া উপজেলার ২০টি অস্বচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন উপহার প্রদান করা হয়েছে। সেলাই মেশিনের সাথে প্রত্যেককে সূই, সূতা, মেশিনের ঢাকনা, পরিষ্কার করার জন্য তেল সহ বিভিন্ন উপকরণ ও প্রদান করা হয়। জার্মান ভিত্তিক একটি সেবামূলক সংস্থার সহযোগিতায় কাপড় সহ নগদ অর্থ বিতরণ করা হয়।

আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন বিতরণ কালে সালাউদ্দিন আইউবী এমপি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের “এক আল্লাহ জিন্দাবাদ “কবিতা আবৃত্তি করে বলেন, “উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ; আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,
আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ। ”
২৭ মার্চ শুক্রবার সকালে উপজেলার বারিষাব ইউনিয়নের লোহাদী গ্রামে আয়োজিত সেলাই মেশিন ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শাফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, টোক ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জিয়াউর রহমান, সেক্রেটারি রিয়াজ উদ্দিন, অর্থ সম্পাদক আক্তার হোসেন, বারিষাব ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারি আবু তাহের সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
এ সময় এমপি সালাউদ্দিন আইউবী নিজেই সেলাই মেশিন চালিয়ে সেলাই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। বিশেষ করে নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিতরণ করা সেলাই মেশিন তিনি নিজেই চালিয়ে পরীক্ষা করেন।
কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সালাউদ্দিন আইউবী এমপি সাহেবের সেলাই মেশিন বিতরণ একটি প্রশংসনীয় ও জনকল্যাণমুখী উদ্যোগ বলে অভিহিত করেছেন সমাজ হিতৈষী ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST