সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

Reporter Name / ১২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৮:২৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন,কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়ায় দীর্ঘ ১৭ বছর পর বিশাল মিলনায়তনে হাজারো মহিলা নিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা মহিলা বিভাগের কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে অবস্থিত অত্যাধুনিক মডিউল কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর কাপাসিয়া উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি আফিফা বেগমের সভাপতিত্বে
অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, বিদেশ বিভাগীয় সেক্রেটারি ও ঢাকা উত্তর অঞ্চল তদারককারী খোন্দকার আয়েশা খাতুন।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর -৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ইসলামীর মহিলা বিভাগের ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক নাজমুন নাহার নাজমা, গাজীপুর জেলা মহিলা বিভাগের সেক্রেটারি নাছরিন আকবর, গাজীপুর জেলা কর্ম পরিষদ সদস্য ও তালিমুল কোরআান ফাউন্ডেশনের প্যানেল উস্তাদ সোহানা হক।

প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার আয়েশা খাতুন বলেন -“বাংলাদেশ জামায়াতে ইসলামী নারী অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। সমাজের সর্বস্তরে নারীদের অংশগ্রহণের মাধ্যমে দেশের অগ্রগতিতে নারীরা এগিয়ে থাকবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্বাচন। এ নির্বাচনে নারী ভোটারদের সমর্থন যে কোন প্রার্থীকে বিজয়ের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে। এ নির্বাচনে নির্ধারিত হবে দেশ এগিয়ে যাবে নাকি আবার সেই ফ্যাসিবাদের কবলে পড়বে।

সুতরাং নারী-পুরুষ সবাইকে ইসলামের পক্ষের শক্তিকে বিজয়ী করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। ঘরে ঘরে ফ্যাসিবাদ, সন্ত্রাস এবং চাঁদাবাজ বিরোধী ম্যাসেজ পৌঁছে দিয়ে নারী সমাজকে সচেতন করে তুলতে হবে। নারীরাই আগামী দিনের বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে সালাউদ্দিন আইউবী বলেন, “কাপাসিয়া বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা। কাপাসিয়াকে সমৃদ্ধ করে গড়ে তুলতে হলে কাপাসিয়ার সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কাপাসিয়া আজ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজের নগরীতে পরিণত হয়েছে। কাপাসিয়াকে রক্ষা করতে হলে সবাইকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। কাপাসিয়ার নারী সমাজ অত্যন্ত সচেতন, শিক্ষিত এবং পরিশ্রমী। আগামী নির্বাচনে নারীদের বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে দেশপ্রেমিক, দুর্নীতিমুক্ত এবং দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে হবে। নারীদেরকে প্রতিটি ঘরে ঘরে আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে।
দরিদ্র, বঞ্চিত আর লাঞ্ছিত জনগোষ্ঠীর দোরগোড়ায় তাদের অধিকার পৌঁছে দিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রতিটি ঘরে দাঁড়িপাল্লা মার্কার ম্যাসেজ পৌঁছে দিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সকলকে সাথে নিয়ে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ।

গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হক ও কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা সম্মেলন শেষে জানান,” দীর্ঘদিন পর এমন একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রায় এক হাজার মহিলা কর্মী সম্মেলনে অংশ গ্রহণ করেন। কাপাসিয়া উপজেলার ১১ ইউনিয়নের প্রায় এক হাজার মহিলা জামায়াত কর্মী ও সমর্থক এতে অংশ গ্রহণ করে সম্মেলনকে সফল করেছেন।
কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কর্মী সম্মেলন বাস্তবায়নে পৃষ্ঠপোষকতা করেন। এ সম্মেলনের মধ্য দিয়ে কাপাসিয়ায় মহিলা
অঙ্গনে জামায়াতে ইসলামীর কর্মতৎপরতা আরো বেশি বেগবান ও শক্তিশালী হবে বলে জামায়াত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST