রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় জ্বালানি তেলের সংকট : পরিবহন মালিক ও কৃষকরা দিশেহারা

Reporter Name / ১৫৬ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় চাহিদার তুলনায় জ্বালানি তেলের সরবরাহ সংকটে যানবাহন ও মোটরবাইক চালকসহ কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। তেল সরবরাহ স্বাভাবিক রাখতে ৩১ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফিলিং স্টেশনে নিযুক্ত ট্যাগ অফিসারদের নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বিভিন্ন স্থানে স্থাপিত তালিকা ভুক্ত অনুমোদিত ৬ টি ফিলিং স্টেশনে নিয়মিত গ্রাহকদের তেল সরবরাহ স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় মোটরবাইক চালকসহ বিভিন্ন পরিবহন ও সেচ কাজে ব্যবহারের জন্য তেল না পেয়ে কৃষকরা দিশেহারা। চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে উপজেলার ফিলিং স্টেশন গুলোতে ইতোমধ্যে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া ফিলিং স্টেশন গুলোতে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ভোক্তা অধিকার ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হচ্ছে। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ তামান্না তাসনীম এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার আমরাইদ এলাকার মোল্লা ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। এর আগে সোমবার সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে ঘাগটিয়া চালার বাজার এলাকার মেসার্স তাসনীম ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় উপজেলা প্রশাসন জানায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের নির্দেশনা মোতাবেক প্রতিটি ফিলিং স্টেশনে একজন বা একাধিক সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসাবে নিযুক্ত করা হয়েছে। তারা সকাল ১০ টায় এবং সন্ধ্যা ৬ টায় নিয়মিত মজুত এবং সরবরাহ পরিক্ষা করে উপজেলা প্রশাসনে প্রতিবেদন দাখিল করবেন। এছাড়া অনিয়ম বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বার্থে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ফিলিং স্টেশন গুলোতে তেলের জন্য গ্রাহকদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। চাহিদার তুলনায় কম তেল নিয়ে ফিরছে বলে অভিযোগ রয়েছে। কাপাসিয়া গ্রামের আলম মিয়া নামের এক কৃষক জানান, জমিতে সেচের জন্য তেল না পেয়ে দুদিন যাবত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘুরা ঘুরি করছেন এবং তেল পাওয়ার জন্য লিখিত আবেদন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST