মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার

Reporter Name / ১৬১ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৩:০৭ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
কাপাসিয়া উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম এর সভাপতিত্বে এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবু ছাঈমের পরিচালনায় মূল আলোচনা করেন কাপাসিয়া মডেল মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা মো. মাহমুদুল হাসান মারুফ।

আলোচনায় প্রধান আলোচক বলেন, কেবলমাত্র যাকাত ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশে প্রকৃতপক্ষে দারিদ্র্য বিমোচন সম্ভব। বাংলাদেশ সরকার যাকাত বোর্ডের মাধ্যমে সারাদেশ থেকে সরকারিভাবে ধনী মুসলমানদের কাছ থেকে যাকাত তহবিলে যাকাত সংগ্রহ করে নিঃস্ব ও যাকাত পাওয়ার উপযুক্ত লোকদের মধ্যে যাকাত বিতরণের কাজে নিয়োজিত রয়েছে। তিনি উপস্থিত আলেম-ওলামা, ইমাম, খতিবদের উদ্দেশ্যে বলেন, আপনারা ধনী মুসলমানদের সরকারি যাকাত তহবিলে যাকাত জমা দানের জন্য উৎসাহিত করবেন । সরকারিভাবে যাকাত প্রদান করা হলে ব্যক্তি পর্যায়ে যাকাত গ্রহীতার — যাকাত দাতার প্রতি যে দুর্বলতা এবং সহানুভূতির সৃষ্টি হয় এটি থাকবে না।

সেমিনারে কাপাসিয়া উপজেলা সমাজসেবা অফিসার রুহুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, সাংবাদিক মনজুরুল হক গাজী, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার আলী হোসেন, সাধারণ কেয়ারটেকার মাওলানা রুহুল আমিন, সাধারণ কেয়ারটেকার হাফেজ মুস্তাফিজুর রহমানসহ কাপাসিয়ার বিভিন্ন মসজিদের ইমাম খতিবগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST