মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় দিগধা ফাজিল মাদরাসায় বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত

Reporter Name / ৭৮ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬, ৯:৪১ অপরাহ্ন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

কাপাসিয়ায় জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও দুর্যোগঝুঁকি মোকাবেলায় ঐতিহ্যবাহী দিগধা দারুল উলুম ফাজিল মাদরাসায় বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।
২৮ জুন রবিবার সকাল ১১ টায় বৃক্ষরোপণ কর্মসূচী উপলক্ষে মাদরাসা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে মাদরাসা ক্যাম্পাস ও আশপাশ এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

বৃক্ষ রোপণ কর্মসূচী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী দিগধা দারুল উলুম ফাজিল মাদরাসার গভর্ণিং বডির সভাপতি ও গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশিষ্ট আলেমেদ্বীন
মাওলানা মোঃ সেফাউল হক। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন
মাদরাসার অধ্যক্ষ শফিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কাপাসিয়া উপজেলা সভাপতি ও আসন্ন তরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সাংবাদিক আবু সাঈদ সহ গভর্ণিংবডির সদস্য ও শিক্ষক বৃন্দ।
পরে নেতৃবৃন্দ ও শিক্ষকগণ মাদরাসা ক্যাম্পাসে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধী গাছ রোপণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শেফাউল হক বলেন,
“পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং প্রাণিকুলের অস্তিত্ব টিকিয়ে রাখতে

আমাদের বেশি বেশি করে বৃক্ষ রোপণ করতে হবে।
বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ আমাদের জীবন রক্ষাকারী অক্সিজেন সরবরাহ করে। গাছ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে। গাছ আমাদের নেয়ামত হিসেবে ফল দান করেন। কাঠ ও প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দিয়ে মানবজীবনকে সমৃদ্ধ করে।

বৃক্ষ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং বিশুদ্ধ অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়, যা ছাড়া প্রাণিকুল এক মুহূর্তও বাঁচতে পারে না।

গাছপালা মেঘ আকর্ষণ করে নিয়মিত বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে এবং বাষ্পীভবনের মাধ্যমে চারপাশের তাপমাত্রা কমিয়ে পরিবেশকে শীতল রাখে। [

গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে, ফলে বন্যা ও প্রবল বৃষ্টিতে ভূমিক্ষয় রোধ হয়। এছাড়া ঝড়ের গতিবেগ কমিয়ে প্রাকৃতিক দুর্যোগে জানমাল রক্ষায় গাছ প্রাচীরের মতো কাজ করে। ”
তিনি আরো বলেন,”মানুষ ও অন্যান্য প্রাণীর বেঁচে থাকার প্রয়োজনীয় উপাদান ফলমূল, শাকসবজি ও ভেষজ বৃক্ষ
থেকে আমরা পেয়ে থাকি।

বিভিন্ন পশুপাখি ও কীটপতঙ্গের নিরাপদ আবাসস্থল হলো গাছ। গাছ লাগানোর গুরুত্ব অনুধাবন করেই মহানবী হজরত মুহাম্মদ সা বলেছেন, আগামীকাল কিয়ামত হবে জেনেও তোমরা গাছ রোপণ করো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST