শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় নিজ গ্রামের লোকজনের সাথে মতবিনিময় করছেন  ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান

Reporter Name / ১৬১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ২:২০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে  গাজীপুর-৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী শাহ রিয়াজুল হান্নান উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের নিজ বাড়িতে পরিবার ও সমাজের লোকজনে সাথে মতবিনিময় করছেন।

গতকাল ৪ ফেব্রুয়ারি বুধবার রাতে আয়োজিত সভায় উপস্থিত সকলের সাথে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ ভাবে নিজের অভিব্যক্তি প্রকাশ ও শুভেচ্ছা বিনিময় করেন শাহ রিয়াজুল হান্নান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি কাপাসিয়াকে একটি আধুনিক কাপাসিয়া গড়তে সমাজের প্রত্যেককে নিজ এবং নিজেদের আত্মীয়-স্বজন সহ সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করার জন্য অনুরোধ করেন। তিনি প্রয়াত পিতা আ স ম হান্নান শাহ সহ পরিবারের লোকজনের স্মৃতিচারণ করে বলেন, আমি আপনাদের সন্তান, ধানের শীষ আমার মার্কা নয়, এটা ফকির পরিবার ও এই সমাজের প্রত্যেকের মার্কা, সুতরাং নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকে নিজেদের জন্য ভোট চাইবেন। আমি পাশ করলে এই গ্রাম, এই ঘাগটিয়াবাসী এমপি হবে।

ছাত্রদল নেতা মোঃ মোবারক হোসেন খোকনের পরিচালনায় এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঐতিহ্যবাহী ফকির পরিবারের আরেক কৃতি সন্তান গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু। তিনি বলেন বাংলাদেশে নির্দিষ্ট কিছু সংখ্যক লোক ধানের শীষ পেয়েছে তার মধ্যে আপনাদের সন্তান, আপনাদের ভাই, ভাতিজা ধানের শীষ প্রতীক পেয়েছে এইটা আমাদের গর্ব। কাজেই আমাদের সকলকে একজন রিয়াজুল হান্নান হয়ে এগিয়ে যেতে হবে এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফকির সিরাজুল ইসলাম, ফকির তসলিম উদ্দিন কাজল, ফকির এনামুল হক বিল্লাল, মোঃ ইব্রাহিম খলিল, কাজী রাশিদুল ইসলাম, মোঃ সামিউল ইসলাম সিপন, মরিয়ম মেম্বার, সহ সমাজের শত শত নারী পুরুষ। মতবিনিময় শেষে প্রয়াত আসম হান্নান শাহ’র মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন, ফকির বাড়ী দাওয়াতুল হক মসজিদের খতিব, মাওঃ মোঃ খলিলুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST