মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় পিকআপ ভ্যানের চাপায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত

Reporter Name / ১০০ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬, ৩:২৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ার উজুলী দিঘীরপাড় এলাকায় পিকআপ ভ্যানের চাপায় জুবায়ের ইসলাম (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় কাপাসিয়া-টোক সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত জুবায়ের ইসলাম স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। সে উজুলী দিঘীরপাড় এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যায় বাড়ির পাশের সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় জুবায়ের। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। ক্ষুব্ধ স্থানীয়রা বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ ও দায়ীদের শাস্তির দাবি জানান।

তারা আরো জানান, এসকল “মুরগীবাহি পিকআপগুলোর” বেপরোয়া গতির কারণে রাস্তায় চলাচল করা পথচারীসহ অন্যান্য যানবাহন সবসময় ভীতিকর পরিস্থিতিতে থাকে। এদের জন্য যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে দূর্ঘটনা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST