মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় পেশাজীবী কল্যাণ পরিষদের ঈদ উপহার বিতরণ

Reporter Name / ১৬৭ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৬:১২ অপরাহ্ন

এ এইচ সবুজ, (নিজস্ব প্রতিবেদক):

ঐক্য, সেবা এবং প্রগতি এই শ্লোগানে এগিয়ে চলা গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাওনাট এলাকায় পেশাজীবী কল্যাণ পরিষদ রাওনাট এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসচ্ছল পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে উপজেলার রাওনাট বাজারস্থ রয়েল কিন্ডারগার্টেন স্কুল মাঠে দুইশত ষাট অসচ্ছল পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অসচ্ছল পরিবার সমূহের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন দূর্গাপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো: মাসুম সরকার।

সংগঠনের সভাপতি মো: হাদিস উল্লাহ’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।

এ সময় অন্যান্যের বক্তব্য রাখেন, দূর্গাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: সোলায়মান মোল্লা, পেশাজীবী কল্যাণ পরিষদের আজীবন সদস্য তোফাজ্জল হোসেন মাস্টার, মাস্টার তোফাজ্জল হোসেন সরকার, রাওনাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম (শফিক), উপদেষ্টা সদস্য জসীম উদ্দিন ব্যাপারী, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ইঞ্জিনিয়ার মনির হোসেন, দূর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, পেশাজীবী কল্যাণ পরিষদের উপদেষ্টা সদস্য মো: আব্দুল হামিদ আকন্দ, পেশাজীবী কল্যাণ পরিষদের আজীবন সদস্য প্রিন্সিপাল মাওলানা মো: নুরুজ্জামান,
জয়দেবপুরের এস এম বিল্ডার্স লিঃ চেয়ারম্যান মো: মাহবুবুল আলম, রাওনাট বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো: গোলাম মোস্তফা ভুইয়া, দূর্গাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির এস এম আকরাম হোসেন, পেশাজীবী কল্যাণ পরিষদের আজীবন সদস্য মাওলানা ফারুক হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দূর্গাপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি গোলাম মাহমুদ মোস্তফা।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাওনাট বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আঙুর, আবু বকর সিদ্দিক, ব্যবসায়ী হিরণ সরকার, প্রবাসী মোঃ আশরাফসহ অনেকে।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পেশাজীবী কল্যাণ পরিষদের অর্থ সম্পাদক মো: হাসমত উল্লাহ ব্যাপারী, যুগ্ম সম্পাদক মো: সাইফুল ইসলাম,জাবেদ কাজী, মেহেদী হাসান ও কামরুজ্জামান।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মামুন হাসান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST