শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত 
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার 

Reporter Name / ২৩৪ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫, ১:৩১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):
গাজীপুরের কাপাসিয়ায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও বাস্তবায়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন অনুষ্ঠিত সেমিনার পরিচালনা করেন।
প্রধান আলোচক হিসেবে প্রকল্পের সার্বিক ধারণা প্রদান করেন সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা ইউনিটের সমাজসেবা অফিসার হারুনুর রশীদ।
প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন, কাপাসিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ রবিউল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফ উল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা সমবায় অফিসার মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা,  উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ মোল্লা, বিআরডিবি চেয়ারম্যান সেলিম হোসেন আরজু, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলায়মান মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা রবিদাস উন্নয়ন সমিতির সভাপতি নির্মল রবিদাস, সাধারণ সম্পাদক স্বপন রবিদাস প্রমুখ।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগণ সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনারের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাসউদ উর রহমান।
ইতিপূর্বে প্রকল্পের মাধ্যমে উপজেলা ব্যাপী জরিপ কার্যক্রমে কামার ৪৮জন, কুমার ১২২জন, নাপিত ৩১৯জন, বাঁশ বেত শিল্পী ৫১জন, কাঁসা পিতল প্রস্তুতকারী ৬জন, জুতা প্রস্তুত ও মেরামতকারী ১২৮জন, লোকজ যন্ত্রপাতি ১১জন, নকশী কাঁথা শিল্পী ৩১জন, লোকশিল্পী ৫১জন পাওয়া গেছে।
কাপাসিয়া উপজেলার বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর ৭৮৩জনের মধ্যে ৩০জন করে দুই ব্যাচে ৬০ জন প্রশিক্ষণ গ্রহণ করবেন। জেলার কালিয়াকৈরে ১৩১৯ জনের মধ্যে ৯০ জন, গাজীপুর ইউসিডি ৬১১ জনের মধ্যে ৬০ জন, শ্রীপুরে ৬৩৬ জনের মধ্যে ৬০ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।
প্রশিক্ষণ শেষে প্রতিজন প্রণোদনা হিসাবে ১৮ হাজার টাকা করে পাবেন। আগামী জুলাই মাসে প্রকল্প থেকে ব্যয় বরাদ্দ পাওয়ার পর বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে থেকে প্রশিক্ষণার্থী বাছাই করা হবে বলে সেমিনারে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST