শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বিএনপির উঠান বৈঠকে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পড়েছে

Reporter Name / ১৩১ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৭:২৭ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির প্রাক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক অব্যাহত রয়েছে। আর এসব উঠান বৈঠকে সাধারণ নারী-পুরুষের উপস্থিতিতে ব্যাপক সাড়া পড়েছে। সর্বশেষ ২৩ আগষ্ট শনিবার উপজেলার রায়েদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শাখা বিএনপির উদ্যোগে বিবাদিয়া মহিলা দাখিল মাদরাসা প্রাঙ্গণে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি হাদিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। সাধারণ সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মতিউর রহমান জাফর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল প্রমুখ।

উঠান বৈঠকে দিন দিন বেড়েই চলছে সাধারণ ভোটারদের উপস্থিতি। শেষ পর্যন্ত উঠান বৈঠক গুলো বিশাল সমাবেশে পরিনত হচ্ছে। আর এসব উঠান বৈঠক পাড়া-মহল্লা বা বাড়ির আঙ্গিনা ছাড়িয়ে মাঠে ময়দানে গিয়ে ঠেকছে। সেখানে লোক সমাগম বেশি হওয়ায় উঠান বৈঠকগুলো এখন করতে হচ্ছে খোলা মাঠে। অনুষ্ঠিত উঠান বৈঠক গুলোতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -৪, কাপাসিয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী দাবি করে শাহ রিয়াজুল হান্নান একের পর এক প্রতিশ্রুতিও দিয়ে বেড়াচ্ছেন।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে শাহ রিয়াজুল হান্নান বলেন, কাপাসিয়া সহ গাজীপুর তথা সারা বাংলাদেশে মাদকের কড়াল গ্রাসে যুবসমাজ ধ্বংসের পথে। মাদকের কালো থাবায় একেকটি পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমি কথা দিচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নির্বাচিত করলে মাদকের মুলোৎপাটন করা হবে। মাদক ব্যবহারকারি এবং মাদক কারবারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। এব্যাপারে কোন ছাড় দেয়া হবে না। আমাকে যদি দায়িত্ব না দেন তাহলে তো আমি তা পারবো না। তাই সবাই ঐক্যবদ্ধ ভাবে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন।
এদিকে গাজীপুর-৪ কাপাসিয়া আসনের ১১টি ইউনিয়নের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াচ্ছেন বিএনপির এ নেতা। সাধারণ ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা উন্নয়নমূলক কর্মকান্ডের প্রতিশ্রুতি। কাপাসিয়াকে আগামী দিনে একটি পরিবেশবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। বিএনপির প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ্’র যোগ্য উত্তরসূরী হিসাবে তাঁর অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সমাপ্ত করতে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করছেন পুত্র শাহ রিয়াজুল হান্নান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST