সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ৬০ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নায়ানগর গ্রামে আইপিএসের বৈদ্যুতিক সংযোগ পরিবর্তনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল মাহিন হাসান (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৩ জুন মঙ্গলবার ভোরে এ মর্মান্তিক ও দুঃখজনক দুর্ঘটনাটি ঘটে।

নিহত আল মাহিন হাসান উপজেলার নায়ানগর গ্রামের মরহুম মুক্তার হোসেনের পুত্র। তার পিতা বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন। আল মাহিন স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমানের ভাইপু এবং উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাড়ির আইপিএসের বৈদ্যুতিক লাইনের সংযোগ পরিবর্তনের কাজ করছিলেন আল মাহিন। একপর্যায়ে সে বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা ও স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, আল মাহিন একজন মেধাবী ও ভদ্র স্বভাবের ছেলে। তার আকস্মিক মৃত্যু পরিবার ও এলাকাবাসীর জন্য অপূরণীয় ক্ষতি।

আল মাহিনের অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহপাঠী ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST