রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বেপরোয়া বনদস্যু হারুন : পাচার কালে শাল-গজারি গাছ ভর্তি কভার্ড ভ্যান জব্দ

Reporter Name / ১০৬০ Time View
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫, ৮:০৮ অপরাহ্ন

মাহাবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

ছয়টি বন মামলা ও হত্যা মামলার আসামি বনদস্যূ হারুন সিকদার গাজীপুরের কাপাসিয়া থেকে অবৈধ ভাবে পাঁচারকালে সরকারি বনের শাল-গজারি গাছের বল্লি ভর্তি কাভার্ড ভ্যান জব্দ করেছে বন বিভাগ।

শনিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের হাইজোর এলাকা থেকে শাল-গজারি গাছের বল্লি ভর্তি কাভার্ড ভ্যান গাড়ি জব্দ করেন [ ঢাকা মেট্রো – ট, ১৫-৯৯০৬]। পরে রাতেই তিনি গাড়িটি গাজীপুরের শ্রীপুর রেঞ্জাধীন গোসিংগা বিট অফিসে নিয়ে যান।

জানা যায়, গভীর রাতে অবৈধভাবে বরহর এলাকার সরকারি বন থেকে শাল-গজারি গাছের বল্লি পাঁচারের উদ্দেশ্যে কেটে এনে রায়েদ ইউনিয়নের ভূলেশ্বর এলাকার চেয়ারম্যানের টেকে রাখে। পরে সেখান থেকে কাভার্ড ভ্যান গাড়িতে তুলেন। গোপন সংবাদের ভিত্তিতে গোসিংগা বিট ফরেস্টার হাবিবুর রহমান কে জানালে তিনি তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৭০ পিচ শাল-গজারির বল্লি গাছ ভর্তি গাড়ি টি জব্দ করেন। এ সময় পর্যাপ্ত লোকবল না থাকায় পাশেই স্তুপ আকারে পরে থাকা আরও শতাধিক শাল-গজারি গাছ জব্দ করে নিয়ে আসা সম্ভব হয়নি বলে অভিযান সূত্র জানায়।

অভিযান কালে বনদস্যু হারুন ফরেস্টার কে আক্রমণ করার পরিকল্পনা করলে পুলিশের সহায়তায় বনদস্যুদের হটিয়ে কার্ভাড ভ্যান গাড়িটি গোসিংগা বিট অফিসে নিয়ে আসেন ফরেস্টার হাবিবুর রহমান।

বনদস্যু হারুন সিকদার রায়েদ ইউনিয়নের ভূলেশ্বর এলাকার ফায়েজ উদ্দিন সিকদারের ছেলে। সে দীর্ঘ দিন ধরে অত্যান্ত দাপটের সাথে সরকারি খাশ, বন বিভাগের বন সহ জোতভূমি থেকে রাতের আঁধারে অনুমতিহীন (পার্মিট বিহীন) অবৈধভাবে প্রাকৃতিক বন শাল-গজারি বন উজাড় করে পাঁচার করে আসছে দেশের বিভিন্ন স্থানে। হারুন শিকদার পতিত আওয়ামী সরকারের স্থানীয় দোষর ও তাজউদ্দীন কন্যা রিমির শেল্টারে মাদক কারবার ও সরকারি বনের গাছ পাঁচার করে আসছে দীর্ঘদিন ধরে। কয়েকবার জেলও খেটেছে সে। হত্যা মামলায় জামিন ও তিন মামলার ওয়ারেন্ট থাকার পরেও অদৃশ্য ক্ষমতাবলে প্রকাশ্যে ঘোরাফেরা করছে হারুন।

ফরেস্টার হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হারুন অবৈধভাবে গজারি গাছ পাঁচারের প্রস্তুতি নিচ্ছে। পরে আমি আমার লোকজন নিয়ে অভিযান চালিয়ে ৭০ পিচ গজারি গাছের বল্লী সহ একটি কাভার্ড ভ্যান জব্দ করি। পরে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ কামাল হোসেনের নির্দেশে পুলিশ সদস্যদের সহযোগিতায় গাছ ভর্তি কাভার্ড ভ্যান গাড়িটি অফিসে নিয়ে আসতে সক্ষম হয়েছি। এবিষয়ে হারুন সিকদারের বিরুদ্ধে সরকারি বনজ সম্পদ বিনষ্টের দায়ে মামলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST