রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি Logo বাবা হত্যার বিচার চায় ৬ বছরের তৌকির, তুহিন হত্যার এক বছর পূর্তিতে মানববন্ধন Logo কালিহাতী বাসস্ট্যান্ডে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন স্বস্তি ফিরবে মহাসড়কে Logo মনোহরদীতে ব্যবসায়ী মিজানুর রহমান মিজান হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় “বৈষম্যমুক্ত ও গুনগত শিক্ষা নিশ্চিতকরণ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ১২৬ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ন

এফ,এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়ার কৃতিসন্তান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা “ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের” আয়োজনে “বৈষম্যমুক্ত ও গুনগত শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবী: চ্যালেঞ্জ উত্তরণে কাপাসিয়া মডেল” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর শনিবার সকালে ‘কলেজ প্রিন্সিপালস অ্যাসোসিয়েশনের’ উদ্যোগে
মডিউল কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিএনপি নেতা ফ ম মমতাজ উদ্দিন রেনুর সার্বিক ব্যবস্থাপনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সভাপতি ও শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আফলাতুন।

কাপাসিয়া সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল হায়দার সবুজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কাপাসিয়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি একেএম মাজহারুল ইসলাম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আক্তারুজ্জামান ফরিদ, বঙ্গতাজ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আওলাদ হোসেন, শরীফ মোমতাজ উদ্দীন আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মোঃ আবুল কাশেম, আলহাজ্ব রেজাউল হক মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, কামারগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মাজহারুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান বলেন, দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে শিক্ষাক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা খুবই জরুরি। শিক্ষাকে পরিকল্পনা মাফিক বিশ্বমানের প্রতিযোগিতা মূলক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস ভাবে কাজ করতে হবে। তিনি তাঁর পিতা প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্’র অসমাপ্ত উন্নয়নমূলক কর্মকান্ডের বাস্তবায়নের জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রার্থনা করেন। তিনি নির্বাচিত হলে শিক্ষাপ্রতিষ্ঠানে বিগত দিনের নৈরাজ্য দূর করা হবে বলে জানান। শিক্ষকরা যে কোন রাজনৈতিক দলের মতাদর্শের হতে পারে, কিন্তু কাউকে শিক্ষাঙ্গনে রাজনৈতিক কর্মকান্ড করতে দেয়া হবে না। শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রান্তিক শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা হবে।
এলাকায় পরিবেশ বান্ধব কলকারখানা গড়ে তোলা হবে, যুব সমাজের কর্মসংস্থান, মাদকমুক্ত শিক্ষাঙ্গন, নারী শিক্ষার্থীদের প্রাধান্য দিয়ে ন্যায্যতা আদায় সহ সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আমাদের শিক্ষা ব্যবস্থার অভিজ্ঞতা তুলনা করে বলেন, সময়ের চ্যালেঞ্জ হিসেবে কারিগরি শিক্ষা ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। যুবসমাজের বেকারত্ব দূর করতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের টেলেন্টকে সুযোগ দিয়ে তাদের মননকে বিকশিত করতে হবে। শিক্ষাকে বাদ দিয়ে কিছুই সম্ভব নয়। সুশিক্ষায় শিক্ষিত জাতি যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। বিগত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীরাই দেশব্যাপী ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।
তিনি নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে একটি মর্যাদাশীল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন।

এছাড়া সেমিনারে অন্যান্য বক্তারা বলেন, গুনগত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলা আমাদের সামাজিক দায়িত্ব। প্রত্যেককে আত্মমর্যাদা, আত্নজাগরণ, চরিত্র গঠন, সৃজনশীলতা, কর্তব্যবোধ বা দায়িত্ববোধ এবং উজ্জিবিত থেকে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। গরিবের জন্য আইনের সঠিক প্রয়োগের ব্যবস্থা করতে হবে। অল্পলোকের কাছে বেশির ভাগ সম্পদ কুক্ষিগত। শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দের ব্যবস্থা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST