বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় মহিলাদের মাঝে বিনামূল্যে পুষ্টিকর চাল বিতরণ শুরু

Reporter Name / ২৪২ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ২০২৫-২৭ চক্রের উপকারভোগি মহিলাদের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে। ২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার কড়িহাতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

“স্বনির্ভরতার জন্য সহায়তা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে চাল বিতরণ ও উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম। ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মোল্লা, ইউপি সদস্য মোঃ ইব্রাহীম, ইউপি সদস্য লোকমান হোসেন প্রমুখ। এছাড়া কর্মসূচির ট্যাগ অফিসার রেহান উদ্দিন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়িত ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ২০২৫-২৭ চক্রের চূড়ান্ত তালিকা অনুযায়ী বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ১১ টি ইউনিয়নের ২’হাজার ২’শত ৬৬ জন মহিলা মাসে ৩০ কেজি করে পুষ্টিকর চাল পাবেন। সুবিধা ভোগি কার্ডধারীদের মধ্যে ৬টি উপাদান মিশানো পুষ্টিকর চাল দেয়া হবে।
সুবিধাভোগী মহিলারা ২’শ ২০ টাকা করে প্রতি মাসে তাদের ব্যাংক হিসাবে সঞ্চয় জমা করবেন। এ কর্মসূচির আওতায় বিনামূল্যে ২৪ মাস পর্যন্ত ৩০ কেজি করে চাল পাবেন। কর্মসূচির আওতায় সুবিধা ভোগিদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। তারা স্থানীয় ভাবে নিজস্ব ওয়ার্ডে পরিচ্ছন্নতা কাজে সহায়তা করবে। ২০ থেকে ৫০ বছর বয়সের মহিলারা এ কর্মসূচির আওতায় সুবিধা পাবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST