বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় মাদক নির্মূলে ‘সচেতন সমাজ’ শীর্ষক সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত

Reporter Name / ১৭৭ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সামাজিক সমসাময়িক সমস্যা মাদক নির্মূলে “সচেতন সমাজ” শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে উপজেলার ঘাগটিয়াস্থ “অগ্রণী যুব সংঘ সিংগুয়া”র উদ্যোগে আয়োজিত সামাজিক সমসাময়িক সমস্যা মাদকের মূলউৎপাটনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় বাসিন্দাদের শতস্ফুর্ত অংশগ্রহণে সিংগুয়া পূর্ব দক্ষিণপাড়া হাজীবাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম সভাপতিত্ব করেন।
প্রবীণ সমাজ হিতৈষী সাংবাদিক হাজী আব্দুস সাত্তার তাঁর বক্তব্যে মাদককে প্রধান সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত করেন এবং মাদক নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য উপস্থিত সর্বসাধারণের প্রতি আহ্বান জানান। স্থানীয় ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, আমরা মাদকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার। মাদক কারবারি ও মাদক সেবীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি, আলেম ওলামা, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সামাজিক অবক্ষয়ে প্রধান সমস্যা মাদক। তাই মাদক নির্মূলে অগ্রণী যুব সংঘ সিংগুয়া এর তত্ত্বাবধানে স্থানীয় ভাবে ‘মাদক নির্মূল কমিটি’ গঠন করার জন্য উপস্থিত ব্যক্তিদের প্রস্তাবে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মোঃ ফজলুল হক, রাজী উদ্দিন, আঃ বাতেন, এ বি সিদ্দিক, মোঃ মোস্তফা, জিল্লুর রহমান, কামাল হোসেন, মোঃ জুয়েল, সুমন মোড়ল, সোহরাব হোসেন, হাফেজ আল-আমিন, হাফেজ নাজমুল ইসলাম, ফাহাদ হাসান, অগ্রণী যুব সংঘ সিংগুয়া এর সভাপতি শামীম সরকার, সাধারণ সম্পাদক আঃ রহিম প্রধান সহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST