রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় মুক্তিযোদ্ধা কমান্ডের মতবিনিময় ও দোয়া অনুষ্ঠি

Reporter Name / ২০১ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ৬:২৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে দুই শতাধিক মুক্তিযোদ্ধা এ সভায় অংশগ্রহণ করেন।
মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মোঃ সামসুদ্দীন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ মফিজ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।
মতবিনিময় সভায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উপস্থিত সবাই স্বাধীনতা বিরোধী চক্রের যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। মুক্তিযোদ্ধারা বলেন, স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণায় দেশ, জাতী ও সমাজের প্রতি দায়বদ্ধতা স্বীকার করে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম, ঠিক সেভাবে দেশের ক্রান্তিকালে আমাদের ভূমিকা রাখতে হবে। স্বাধীনতা বিরোধী একটি গোষ্ঠী সমাজকে ভুল বুঝিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের এসব বিভ্রান্তির ব্যাপারে সবাইকে দল মতের উর্ধ্বে উঠে সজাগ দৃষ্টি রাখতে হবে।
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ তাজউদ্দীন আহমদের মাটিতে বিগত দিনের মতো স্বাধীনতা বিরোধীদের ঠাঁই হবে না এবং যেকোনো মূল্যে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা আরো বলেন, বিগত পটপরিবর্তনের পর কাপাসিয়ার কৃতিসন্তান তাজউদ্দীন আহমদের সম্মানে উনার মূরাল যেভাবে রক্ষা করা হয়েছে ঠিক সেভাবেই আরেক কৃতিসন্তান প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ সুযোগ্য উত্তরসূরী শাহ্ রিয়াজুল হান্নানের সম্মান রক্ষার্থে যা করার তাই করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। স্বাধীনতার স্বপক্ষের শক্তি যাতে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেন, এব্যাপারে নেতৃবৃন্দ সবাইকে কাজ করার আহ্বান জানান। পরে শহীদ মুক্তিযোদ্ধা, আহত, মৃত ও অসুস্থ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST