রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় চেংনা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক গুরুতর আহত

Reporter Name / ২১২ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়াঃ

গাজীপুর কাপাসিয়া উপজেলার চেংনা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারী) বিকেলে স্কুল শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেল চালক ধর্মীয় শিক্ষক মোঃ জহিরুল ইসলাম (৩৯) জানান, স্কুল ছুটির পর সহকর্মী আইসিটি শিক্ষিকা তামান্নাকে (৩৮) সাথে করে বাসার দিকে ফিরছিলেন। ঘাগটিয়া চালাবাজার অভিমুখী রাস্তায় স্কুল থেকে আনুমানিক একশত গজ সামনের দিকে চার রাস্তার মোড়ে পৌঁছতেই ডান দিক থেকে চেংনা সাহেবানিয়া বাড়ির অভিমুখী রাস্তা ধরে বেপরুয়া গতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল তাদের গাড়ির মাঝ বরাবর ধাক্কা দিতেই মোটরসাইকেল আরোহী তামান্না ও তার কোলে থাকা ছোট্ট শিশু ছিটকে পড়ে গিয়ে রাস্তার পাশে দেয়ালে আঘাত প্রাপ্ত হন, এতে কোলের শিশুটির বড় কোন ক্ষতি না হলেও শিক্ষিকা তামান্নার মাথা ফেটে যায় এবং শিক্ষক জহিরুল ইসলামের ডান পায়ের একটি আঙ্গুল ভেঙে যায় এবং হাঁটু ও পায়ের গোড়ালি রক্তাক্ত জখম হয়।

আঘাতপ্রাপ্ত হয়ে সংক্রাহীন অবস্থায় পড়ে থাকা শিক্ষিকা তামান্না কে দ্রুত পার্শ্ববর্তী মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত ডাক্তাররা জানান, তার কাঁধের একটি হাড় ভেঙ্গে গেছে, মাথা ফেটে গিয়ে মারাত্মক জখম হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে । পড়ে তাকে আরো দ্রুত উন্নত চিকিৎসার জন্য কাপাসিয়া উপজেলা সদরে রেডিয়াম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষকদেরকে ধাক্কা দেওয়া বেপরোয়া গতির ওই মোটরসাইকেলটির চালক চেংনা সাহেবানিয়া বাড়ীর মৃত মৌলভী আব্দুর রউফ মিয়ার ছেলে মোঃ শরীফ আকন্দ (৩৭)। সে অনেকটা উগ্র স্বভাবের, এবং  বরাবরই এমন বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে থাকে, কেউ কিছু বললে উল্টো তাদেরকে আবার নানান কথা শুনতে হয়।
বেপরোয়া গতির ঐ ঘাতক চালকের সুষ্ঠ বিচার দাবী করে স্কুলের শিক্ষকরা বলেন, আমাদের স্কুলের শিক্ষক, শিক্ষিকার এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়, স্কুলের ছাত্র-ছাত্রী সহ আমরা অত্যন্ত মর্মাহত। আমরা সকলের কাছে দোয়া ও তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST