বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় লোডশেডিং থেকে পরিত্রাণ পেতে বিদ্যুৎ অফিস ঘেরাও

Reporter Name / ৩৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৫৫ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কাপাসিয়ায় পল্লীবিদ্যুতের অমানবিক লোডশেডিং এ জর্জরিত এলাকার সর্বস্তরের জনগণ। লোডশেডিং থেকে পরিত্রাণ পেতে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে কাপাসিয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ঘেরাও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। লোডশেডিংয়ের অত্যাচার থেকে পরিত্রাণের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্ররা কাপাসিয়া জোনাল অফিস প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখে।

বৈষম্য বিরোধী ছাত্ররা লিখিত আকারে বিভিন্ন অনিয়ম ব্যবস্থাপনা তুলে ধরেন, তার মধ্যে ঘনঘন লোডশেডিং, ভুতুড়ে বিল, গ্রাহকদের নানাভাবে হয়রানি সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি- ২ এর কাপাসিয়া পল্লী বিদ্যুতের অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রুহুল আমিন জানান, ছাত্রদের বিভিন্ন অভিযোগ উপস্থাপন করেছেন। অভিযোগ গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও এর সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (~ইউএনও) ঘটনাস্থলে পরিদর্শনে যান এবং তিনি সেখানে আন্দোলনরত ছাত্রদের অভিযোগ শুনেন। ইউএনও একেএম লুৎফর রহমান বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের লিখিত আকারে অভিযোগ করার জন্য বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও লোডশেডিং সংক্রান্ত কিছু অভিযোগ উঠেছে। ডিজিএম সাহেব বলেছেন এই সকল বিষয়গুলো নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST