শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস, প্রস্তুতি সভা / ২৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৪:৪৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ‘তামান্না তাসনীম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,
রাজনীতিবিদ,সাংবাদিক,শিক্ষক,ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন,কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা এম এ গণি, বীর মুক্তিযোদ্ধা বজলুর রশীদ মোল্লা, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম প্রমুখ।
প্রস্তুতি সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম বেপারী,জেলা,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, বিআরডিবি চেয়ারম্যান ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু,দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জাফর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল,প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন কামাল, সাংবাদিক শাকিল হাসান প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম জানান, সরকারি নির্দেশনা মেনে কুচকাওয়াজ ও আলোচনা সভা ছাড়া সীমিত আকারে মহান বিজয় দিবস উদযাপন করা হবে। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে অন্যান্য বছরের মতো বাকি সব অনুষ্ঠানমালার সাথে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হবে। বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যথাযথভাবে সম্মাননা ও উপহার প্রদান করা হবে। শহীদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য মসজিদ- মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হবে। বরাবরের মতো এবারও কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে মুক্তিযুদ্ধ ভিত্তিক “দেয়ালিকা” প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST