এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
গাজীপুরের কাপাসিয়ায় শ্রী শ্রী জয় কালী মন্দিরে হিন্দুধর্মালম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সাত দিনব্যাপী গীতা পাঠ আলোচনা সভা ও বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা উপলক্ষে শনিবার (১৬ ই আগস্ট) বিকেল পাঁচটায় কাপাসিয়া কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী জয়কালী মন্দির থেকে জাগ্রত যুব সংঘের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। আনন্দ শোভাযাত্রাটি কাপাসিয়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাফাইশ্রী বংশী দাস বাবাজির আশ্রম হয়ে পুনরায় কালী মন্দিরে সমবেত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয় কালী মন্দিরের সভাপতি নারায়ণ বণিক। মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জীবন ভৌমিকের পরিচালনায়
বক্তব্য রাখেন সঙ্গীত শিল্পী সাংবাদিক সঞ্জীব কুমার দাস, পূঁজা উদযাপন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা, বিশ্বনাথ বণিক, দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি উত্তম কুমার দাস, পূঁজা উদযাপন পরিষদের সদস্য দিলীপ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও কাপাসিয়া উপজেলার এগারটি ইউনিয়ন থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ভক্তরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে র্যালিতে অংশগ্রহণ করে। পরে রাতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে জয় কালী মন্দির প্রাঙ্গণে গীতা পাঠ ও বিভিন্ন অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে এবং ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।