শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত 
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিএনপির বিশাল গণমিছিল ও সমাবেশ

Reporter Name / ১৩৬ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫, ৭:৪১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় সাংবাদিকদের উপর হামলার ঘটনার প্রতিবাদে কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে সোমবার বিকালে ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্ত থেকে গণমিছিলটি শুরু হয়ে সদর ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।

উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে গণমিছিল শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন। অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রবীণ নেতা আব্দুল করিম বেপারী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজগর হোসেন খান, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, তরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুজ্জামান বেপারী, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সনমানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তৌহিদুজ্জামান তপন, অ্যাডভোকেট আজিজুল হক বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন প্রমুখ।

সমাবেশে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ বলেন, গত ১৭ মে বিএনপির নাম ভাঙিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে এবং সাংবাদিকদের দাওয়াত করে এনে অপমান অপদস্থ করেছে তার সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি জানান। একজন আওয়ামী ফ্যাসিস্ট ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মাদক ব্যবসায়ী রকি হোসেন নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে কাপাসিয়া বিএনপির মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। এই সেই রকি হোসেন ইতিপূর্বে শতাধিক ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। মিথ্যা অপবাদ দিয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ২০ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে। বিএনপির অনুষ্ঠিত সমাবেশ থেকে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST