সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় সাবেক সেনা পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ৬৬২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৯:১৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদের সামনে সাবেক সেনা কর্মকর্তা ও তার ভাইদের দ্বারা একটি দোকানঘর জবর দখলের অপপ্রচারের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সসদ্যরা। কাপাসিয়া বাসস্ট্যান্ডের পার্শ্ববর্তী নেমো ফিলিং স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সাবেক সেনা কর্মকর্তার বড় ভাই সাখাওয়াত হোসেন ।

সাখাওয়াত হোসেন লিখিত বক্তব্যে জানান, উপজেলা সদরের সাফাইশ্রী মোজার সিএস ২৯ খতিয়ান এবং এসএ ৪৪ খতিয়ানের ১৪ নং দাগে ও ৫৭ খতিয়ানের ১৬ নং দাগে বৈধ রেকর্ডধারী মালিকদের নিকট থেকে তার মা নার্গিস বেগম ১৯৭৩ সালে ৫৭৩৭ নং সাফ কবলা দলীলমূলে মোট ২৫.৫০ শতাংশ জমি কিনে বসত বাড়ি ও দোকানঘর নির্মাণ করে অদ্যাবধি ভোগ দখল করে আসছেন। কিন্তু কাপাসিয়া মধ্যপাড়ার জনৈক ইসমাইল হোসেন ওই দাগ সমূহে জমির হিস্যার চেয়ে বেশি মালিকানা দাবিদারদের কাছ থেকে গোপনে ১৬ শতাংশ জমি কিনে নামজারি করে নেন। পরবর্তী সময়ে তার মা নিজের নামে ওই জমি নামজারি করতে গেলে বিষয়টি জানতে পেরে আদালতে রেকর্ড সংশোধনের একটি মামলা (নং ৪৪৪/২০২১) করেন। যা বর্তমানে স্বাক্ষী পর্যায়ে চলমান রয়েছে। সম্প্রতি উপজেলা পরিষদের সামনের প্রধান সড়ক লাগোয়া তাদের ভোগদখলীয় একটি দোকানঘর ভাড়াটিয়া ছেড়ে দিলে ওই ইসমাইল হোসেনের নাতি আজহার হোসেন দুলাল দখল নেওয়ার জন্য তাতে তালা লাগিয়ে দেয়। এ বিষয়ে কাপাসিয়া থানায় অভিযোগ দিলে পুলিশের উপস্থিতিতে গত মঙ্গলবার দুপুরে ওই তালা অপসারণ করে দোকানঘরের দখল আমাদের বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু ওই দিন বিকেলে আজহারউদ্দিন দুলাল কান্নাকাটি করে তাদের পরিবারের সদস্যদের নামে অপমানজনক নানা অপপ্রচার করে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। সাখাওয়াত হোসেন আরো জানান, জমির আসল জিনিস হলো কাগজপত্র, তাই আইনগতভাবে কাগজপত্রের মাধ্যমেই তারা এই বিরোধের ফয়সালা চান এবং মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ বিষয়ে আজহার হোসেন দুলাল জানান, প্রায় ৭৩ বছর আগের দলীলমূলে ওই খানে তারা ১৬ শতাংশ জমি পাওনা রয়েছেন। যার অধিকাংশই সাখাওয়াত হোসেন ও তার ভাইয়েরা দখল করে নিয়েছেন। এই বিষয়ে তিনিও আদালতের মাধ্যমে ন্যায় বিচার দাবি করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST