মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ার ইউএইচএফপিও ডাঃ হাবিবুর রহমান স্বপদে বহাল

Reporter Name / ১৪৯ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ হাবিবুর রহমানের বদলির আদেশ বাতিল করা হয়েছে। ফলে তিনি পূর্বের ন্যায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নিজ পদে বহাল থাকছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংশোধিত প্রজ্ঞাপনে পূর্বে জারি করা বদলির আদেশ বাতিল করে ডাঃ হাবিবুর রহমানকে তার বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের ফলে তিনি কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব অব্যাহত রাখবেন।

ডাঃ হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করে আসছেন। তার বদলির খবর প্রকাশের পর স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তীতে বদলির আদেশ বাতিল হওয়ায় সংশ্লিষ্ট মহলে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয়রা জানান, উপজেলার স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা ও চলমান কার্যক্রমের স্বার্থে অভিজ্ঞ কর্মকর্তাকে দায়িত্বে বহাল রাখা ইতিবাচক সিদ্ধান্ত। তারা আশা প্রকাশ করেন, ডাঃ হাবিবুর রহমানের নেতৃত্বে কাপাসিয়ার স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

উল্লেখ্য, সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে ডাঃ হাবিবুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশনা জারি করা হয়েছিল। তবে পরবর্তীতে সেই আদেশ বাতিল করে তাকে স্বপদে বহাল রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST