শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ার কৃষকরা বিনামূল্যে পেলো ফলজ ও বনজ চারা গাছ

Reporter Name / ২৮২ Time View
Update : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫৭ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে বিনার আঞ্চলিক গবেষণা কেন্দ্রের সামনে উপজেলার টোক ইউনিয়নের বীর উজলী গ্রামের ২০ জন কৃষদের মাঝে এ চারা গাছ বিতরণ করা হয়।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউট (বিনা) ‘‘গবষেণা কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পে অর্থায়নে ও গাজীপুর বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ও পরমাণু কৃষি বিজ্ঞানী ড. মো. আবুল কালাম আজাদ।

বিনা গাজীপুর আঞ্চলিক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহম্মেদের সভাপতিত্ব ও পরীক্ষণ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনার বিজ্ঞানী ড. মাহবুবুল আলম তরফদার, বিনা ময়মনসিংহের এসএসও ড. রেজা মোহাম্মদ ইমন এবং ড. মো. হাসানুজ্জামান।

এ সময় বক্তারা কৃষকদের স্বাস্থ্য সুরক্ষা তথা পুষ্টি নিরাপত্তার লক্ষ্যে ফলজ ও ঔষধি বিভিন্ন জাতের উদ্ভিদের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে, কৃষকরা বিনামূল্যে ফলজ ও ঔষধি চারা গাছ পেয়ে উচ্ছাস প্রকাশ করেন এবং তারা এগুলো যত্ন সহকারে উৎপাদনের আগ্রহ প্রকাশ করেন।

এ সময় বিনা গাজীপুর আঞ্চলিক কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা, কৃষক, বিভিন্ন মাধ্যমের স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, কৃষকের স্বাস্থ্য সুরক্ষা তথা পুষ্টির চাহিদা মেটানোর লক্ষ্যে বিভিন্ন জাতের ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় । বিতরকৃত চারা গাছের মধ্যে ছিল বিনালেবু, বারি আম-৪, আম্রপালি, চায়না-৩ লিচু, আঠাবিহীন কাঁঠাল, বেল, ড্রাগন, আমড়া, লটকন, জাম্বুরা ও নিম।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST