রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ার ঘাগটিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

Reporter Name / ২১৬ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

বিএনপির চেয়ারপার্সন বাংলাদেশের তিনবারের সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাজীপুরের কাপাসিয়ার সর্বত্র মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১০ জানুয়ারি শনিবার বিকালে উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন কৃষক দলের আয়োজনে ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু।

ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আসাদ মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ মজিবুর রহমান টিক্কা খাঁন, সদস্য সচিব মোঃ ফুরকানুল ইসলাম ফকির (মুকুল), ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বজলুর রশিদ নয়ন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ঘাগটিয়া ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহিম হোসেন (মাষ্টার), যুগ্ম আহবায়ক মোঃ লতিফ প্রমুখ। এছাড়া ঘাগটিয়া ইউনিয়ন কৃষক দলের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি সম্পাদক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ফকির ইস্কান্দার আলম জানু বলেন, ইতিমধ্যে দেশ নায়ক তারেক রহমান এদেশের কৃষকদের জীবন মান উন্নয়নের জন্য ফারমার্স কার্ড, এবং কৃষাণীদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করে তাদেরকে স্বনির্ভর করে গড়ে তুলে দেশ গড়ার যে পরিকল্পনা করেছেন তার বাস্তবায়ন করতে, আপসহীন নেত্রী, বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোক কে শক্তিতে রূপান্তরের মাধ্যমে, আসন্ন নির্বাচনে, প্রয়াত নেতা ব্রিগেডিয়ার আ স ম হান্নান শাহ্’র যোগ্য উত্তরসূরী শাহ রিয়াজুল হান্নানকে দল মত নির্বিশেষে সকলে মিলেমিশে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা শেষে বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা সহ দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল অবঃ আ স ম হান্নান শাহ্’র রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাও: মোঃ শরিফুল ইসলাম।শেষে আগত অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST