এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
গাজীপুরের কাপাসিয়ার যুবলীগ নেতা আফছার উদ্দিনকে বিমানবন্দর থেকে
আটক করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট ) ভোর রাতের দিকে ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। সে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের কান্দানিয়া গ্রামের রমিজ উদ্দিনের পুত্র আফছার উদ্দিন ৫ আগস্টের পর আত্মগোপনে ছিলেন। শুক্রবার দিবাগত শেষ রাতের দিকে একটি ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করে কাতার যাবার চেষ্টা করেন। কিন্তু বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, “গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে যুবলীগ নেতা আফছার উদ্দিন পলাতক ছিলেন। শুক্রবার রাতে চুপিসারে বিদেশে চলে যেতে চেয়েছিলেন তিনি। বিমান বন্দরে পুলিশ তাকে আটক করে। কাপাসিয়া থানায় তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। ১৭ আগস্ট গাজীপুর আদালতে পাঠানো হলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।