মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান Logo কাপাসিয়া উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত Logo নো গ্যাস, নো বিল’ স্লোগানে টঙ্গীতে তিতাস কার্যালয়ে বিক্ষোভ Logo চাঁপাইনবাবগঞ্জের কৃষি উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে অ্যাড. ইকবাল হোসেন শেখ মনোনয়ন প্রত্যাশী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে অ্যাড. ইকবাল হোসেন শেখ মনোনয়ন প্রত্যাশী

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে অ্যাড. ইকবাল হোসেন শেখ বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী। এ উপলক্ষে ২৫ জুলাই শনিবার বাদ আছর বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্’র কবরে ফাতেহা পাঠ ও রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করেন। পরে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের কাছে দলীয় মনোনয়ন প্রত্যাশায় সমর্থন কামনা করেন। এর আগে তিনি উপজেলা সদর, তরগাঁও ও ঘাগটিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বজলুর রশীদ নয়ন, সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ মাঝি, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা বিএনপি নেতা ও জেলা জজকোর্টের সরকারি অ্যাডভোকেট আলমাছ উদ্দিন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রশিদ, ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী রাশেদুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকরাম হোসেন বেপারী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুজন প্রমুখ।
পরে ঘাগটিয়া ইউনিয়ন বিএনপি দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ ইকবাল হোসেন শেখ বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল। তিনি জেলা বিএনপির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সহ বিগত দিনে ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তার বড়ভাই আমেরিকা প্রবাসী মোঃ শাহজাহান শেখ আশির দশকে কাপাসিয়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদের জিএস পদে দায়িত্ব পালন করেন। তিনি আমেরিকার নিউইয়র্ক সিটি বিএনপির সাবেক সহ-সভাপতি। বর্তমানে তিনি আমেরিকা সরকারের কমিউনিটিতে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছেন।

কাপাসিয়ার রাজনৈতিক অঙ্গনে এক অনন্য ও ব্যতিক্রমী নাম ইকবাল হোসেন শেখ। তিনি কেবল একজন রাজনীতিবিদ নন, বরং কাপাসিয়ার সাধারণ মানুষের জন্য সাহস, শক্তি এবং প্রেরণার এক জীবন্ত উৎস। বর্তমান সময়ে যখন রাজনীতিতে নানা সমীকরণ ও পরিবর্তনের হাওয়া বইছে, তখন অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন পরিচ্ছন্ন, অহিংস এবং মানবিক নেতা হিসেবে।

কাপাসিয়ার সাধারণ মানুষকে কীভাবে ভালোবাসতে হয় এবং কীভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হয়, তা ইকবাল হোসেন শেখ নিজের কর্ম ও আচরণ দিয়ে শিখিয়েছেন। তাঁর মননে রয়েছে মানুষকে কাছে টানার এক অনন্য অলৌকিক শক্তি। অহংকারহীন ও নিরহঙ্কারী এই নেতা সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। তাঁর পরোপকারী মানসিকতা তাঁকে দলমত নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।
রাজনীতিতে অনেকেই ক্ষমতার পেছনে ছোটেন, কিন্তু ইকবাল শেখ মানুষকে শুধু দিতেই শিখেছেন, নিতে নয়। কাপাসিয়ার গরিব ও দুঃখী মানুষের অধিকার রক্ষা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। কাপাসিয়ার সাধারণ মানুষের কল্যাণ এবং আর্তমানবতার সেবায় তিনি যা করেছেন, তা এ অঞ্চলের ইতিহাসে বিরল। সাধারণ মানুষের বিশ্বাস—অতীত, বর্তমান কিংবা ভবিষ্যতে তাঁর মতো এতটা নিঃস্বার্থভাবে কেউ কাপাসিয়ার মানুষের পাশে দাঁড়াতে পারেনি এবং পারবেও না। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST