শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১০২ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৫:০১ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের ঐতিহ্যবাহী কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে বাৎসরিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ সোমবার কাপাসিয়া মডেল মসজিদ মিলনায়তনে অনাড়ম্বর পরিবেশে দোয়া ও ইফতার মাহফিল বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এফ এম কামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটনের পরিচালনায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য মাওলানা শেফাউল হক, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুর আলম।

এসময় অন্যান্যের মাঝে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা-উপজেলা বিএনপির নেতা ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ ফরহাদ হোসেন মোল্লা, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ লুৎফুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহ, সাপ্তাহিক শীতলক্ষ্যা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ তমিজ উদ্দিন আহমেদ খোকা, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোশারফ হোসেন মেম্বার, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হক, কামড়া মাশক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হারুন অর রশিদ, রেজাউল হক কারিগরি কলেজের অধ্যক্ষ মোঃ বদরুজ্জামান পারভেজ, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতা সাংবাদিক মীর মাসুদ করিম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ আলী হোসেন প্রমুখ।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, অ্যাডভোকেট, ব্যবসায়ী, ডাক্তার, আলেম ওলামাসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম মাষ্টার। আলোচনা শেষে ইফতার পূর্ব বিশেষ দোয়া পরিচালনা করেন কাপাসিয়া মডেল মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মারুফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST