বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া সমাজসেবা কার্যালয়ে প্রতিবন্ধী বাছাই কার্যক্রম শুরু

Reporter Name / ১৯৯ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৯:১৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় প্রতিবন্ধী ‘সূবর্ণ নাগরিক পরিচয়পত্র’ সংগ্রহের জন্য যাচাই-বাছাই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২৫ আগস্ট সোমবার দিনব্যাপী উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সুবিধা নিতে আগ্রহী ব্যক্তিদের আবেদনপত্র গ্রহণ করা হয়েছে।

উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ব্যক্তিরা তাদের আবেদনপত্র জমা দিয়েছেন। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত জরিপ ফরম পূরণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসকের প্রত্যয়ন নিয়ে জমা দিতে হবে। পরে তা উপজেলা যাচাই-বাছাই কমিটি আগামী এক মাসের মধ্যে প্রক্রিয়া শেষে তালিকা প্রকাশ করবেন। পরবর্তীতে বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের অনুমোদনের পর আবেদনকারীদের “সূবর্ণ নাগরিক পরিচয়পত্র” প্রদান করা হবে। এছাড়া যেকোনো সময় প্রতিবন্ধীরা উপজেলা সমাজসেবা কার্যালয়ের নির্ধারিত ‘জরিপ ফরম’ পূরণ করে আবেদন করতে পারবেন। পরে এই পরিচয়পত্র গ্রহনকারীরা ‘প্রতিবন্ধী ভাতা’ পাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের নীতিমালা অনুসরণ করে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে নতুন প্রায় ৬’শ ৫০টি আবেদনপত্র জমা পড়েছে।

ইতিপূর্বে চলমান ভাতা প্রদান কার্যক্রমে ৮ হাজার ৫’শ জন প্রতিবন্ধী প্রতিমাসে ৮’শ ৫০ টাকা করে ভাতা পাচ্ছেন। প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক, হিজড়া ও অনগ্রসর জনগোষ্ঠীসহ উপজেলার প্রায় ২৩ হাজার সুবিধাভোগী ব্যক্তি ভাতা পাচ্ছেন বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST