রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন Logo জামালপুরে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে নৈতিক শিক্ষার মানোন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৯:১৪ অপরাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল:

নৈতিক শিক্ষার মানোন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টায় কালিহাতী উপজেলার নারান্দিয়া টেনুরাম-ক্ষেত্রনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল অ্যান্ড কলেজ) প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মো. মোহর আলী, সাবেক চেয়ারম্যান, ৪ নম্বর নারান্দিয়া ইউনিয়ন পরিষদ এবং সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, কালিহাতী উপজেলা বিএনপি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার। প্রধান আলোচক ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ. কে. এম. আমির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুৎফর রহমান মতিন ডিগ্রি কলেজের সভাপতি জাহিদুর রহমান, স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিনের ছেলে তৌহিদুর রহমান, কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফ মোল্লা,নারান্দিয়া টেনুরাম-ক্ষেত্রনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল অ্যান্ড কলেজ)-এর সভাপতি মো. লুৎফর রহমান চৌধুরী, অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা এবং ৪ নম্বর নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আজহার আলী প্রামাণিক,নারান্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাতেন।

সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে। মাদকাসক্তি তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস করে। তাই শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রশাসন এবং সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন, “নৈতিকতা, মানবিকতা ও ভালোবাসা দিয়ে একটি সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব। মাদককে না বলতে হবে এবং প্রত্যেক অভিভাবককে তার সন্তানকে সুন্দর জীবন দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে।”

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। যারা মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত, তাদের উদ্দেশে তিনি কঠোর বার্তা দিয়ে বলেন, “হয় কালিহাতী ছাড়ুন, তা না হলে মাদক ছাড়ুন।”

প্রধান আলোচকের বক্তব্যে কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশ প্রশাসন আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও কাজ করছে। সমাজের কোথাও মাদক বিক্রি বা বাল্যবিবাহের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। অল্প বয়সে বিয়ে হলে একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি তার স্বাভাবিক বিকাশও ব্যাহত হয়। তাই বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সচেতন হতে হবে এবং কোনোভাবেই শিশু-কিশোরদের বাল্যবিবাহের দিকে ঠেলে দেওয়া যাবে না।

সভায় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নৈতিক ও মানবিক শিক্ষায় উদ্বুদ্ধ করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST