মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name / ১৩৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৬:২০ অপরাহ্ন

শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের কালিহাতিতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্যর্য্যালী ও আলোচনা সভা ইত্যাদি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে কালিহাতী আর. এস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য লুৎফর রহমান মতিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি ও ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইন্জিনিয়ার আব্দুল হালিম মিয়া, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, ডক্টরস এসোসিয়েশন নেতা ডা. শাহ আলম তালুকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নারান্দিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মোহর আলী, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা এস.এম.এ খালিদ, কোকডহরার সাবেক ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মিন্টু, কালিহাতী পৌর সভার সাবেক কমিশনার মোহাম্মদ আলী, পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার আলী রাজা, পৌর সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, এলেঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব রকিব হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সৈয়দ সোহাগ, ছাত্রদল নেতা সাব্বির হোসেন, মনির হোসেন প্রমুখ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিশ্বাসী একটি দল। আমাদের নেতা তারেক রহমান যে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই দফাগুলোই হচ্ছে জনগণের মুক্তির রূপরেখা।

ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অবৈধভাবে ক্ষমতায় ছিলো। তাই গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি জনগণের দল—জনগণের পাশে থেকে আন্দোলনই আমাদের প্রধান শক্তি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST