মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে লেয়ার মুরগী ফার্মের পেছন থেকে যুবকের লাশ উদ্ধার

Reporter Name / ২৫২ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন

শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা- রামপুর রোড বলদকুঁড়ায় লেয়ার মুরগী ফার্মের কমর্চারী আখতারুল হক (৪০) নামে একজনের লাশ উদ্ধার করেছে কালিহাতী থানা পুলিশ। আখতারুল দিনাজপুর জেলার চিনিরবন্দর উপজেলার নুরুল আলমের ছেলে।

১৮ মে (রবিবার) সরেজমিনে গিয়ে ফার্মের মালিক মোর্শেদ আলমের কাছ থেকে জানা যায়, তিনি ১২ বছর যাবৎ এই ফার্ম লোক দ্বারা পরিচালিত করে আসছেন। ফার্মটি তিনি ভাড়া নিয়েছেন। তিনি বলেন, সকালে এই জায়গার মালিক সুরুজ্জামান ফার্মের পেছনে মাটি কাটার শ্রমিক নিয়ে মাটি কাটতে যান। তখন তিনি ফার্মের ড্রেনে একটি লাশ পড়ে থাকতে দেখে আমাকে ফোন দেয়। আমি ফোন পেয়ে এসে দেখি আমার কর্মচারীর লাশ। পরে আমি ৯৯৯ এ ফোন দিয়ে থানায় অবগত করি।

এ বিষয়ে কালিহাতী সহকারী পুলিশ সুপার (সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং ফার্মের কর্মচারী আখতারুলের লাশ দেখতে পাই। এটা হত্যা বিবেচনা করে আইনি কার্যক্রম চালাচ্ছি।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, সকাল সাড়ে নয়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। লাশটি পর্যবেক্ষন করে হাতে ও গলায় আঘাতে চিহ্ন পাওয়া যায়। তাকে জবাই করা হয়েছে। এনআইডি কার্ডের মাধ্যমে জানতে পারি ছেলেটি দিনাজপুর জেলার চিনিরবন্দর এলাকার নুরুল ইসলামের ছেলে। এ বিষয়ে আইনি কার্যক্রম অব্যাহত রেখেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST